প্রধান খবরভারত

নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করছে রাজ্য বিজেপি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। আজ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই উপলক্ষে, রাজ্য জুড়ে সেবা সপ্তাহ ইতিমধ্যেই পালন করতে শুরু করেছে বিজেপি।

১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলছে।

প্রথম জীবনে রামকৃষ্ণ মিশন এসেছিলেন মোদী। মিশনের নির্দেশেই জন সেবায় ফিরে যান। মঙ্গলবার মোদী ৬৯ বছরে পড়বেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী তাঁর জন্মস্থান গুজরাটে ফিরে যাবেন। সরদার শঙ্কর বাঁধ দেখতে যাবেন। তারপর মা হীরা বেনের সঙ্গে দেখা করবেন।

এদিকে পশ্চিমবঙ্গের মানুষকে মোদীর নামে প্রচারের বিষয়বন্তু করতে প্রধানমন্ত্রীর জন্মদিনকেই ব্যবহার করতে চায় বিজেপি।

লোকসভা নির্বাচনের পর বিজেপি রাজ্যে ১৮টি আসন জিতেছে। যা পশ্চিমবঙ্গের নিরিখে একটি রেকর্ড।

ইতিমধ্যেই বিজেপির চ্যালেঞ্জকে পালটা চ্যালেঞ্জ করতে তৃণমূল কংগ্রেস রাজ্যে ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোরকে এনেছে। নানান নতুন কর্মসূচী নেওয়া হচ্ছে। বিজেপিও থেমে থাকতে রাজি নয়।

সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখেই সেবা সপ্তাহ করতে চললো বিজেপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের সময় রাজ্যে ম্যারাথন প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু, তারপর তাকে রাজ্যে আসতে দেখা যায়নি। মোদী হওয়া গতিপথ বদলায় তা চায়না বিজেপি। রাজ্য বিজেপির সদর দফতর ৬ নম্বর মুরলিধর সেন লেনে প্রদর্শনী হবে। বিজেপির নেয়া মন্ত্রীরাও থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সোমবার রাতেই বিজেপি দফতরে আসেন প্রস্তুতি খতিয়ে দেখতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension