আন্তর্জাতিক

নাইট্রিক অ্যাসিডে চুবিয়ে গলিয়ে দেয় হত্যাকারীরা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট:  গতকাল ১০ নভেম্বর শনিবার  প্রকাশিত তুরস্কের সরকারপন্থি দৈনিক সাবাহ-র প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার মৃতদেহ এসিডে গলিয়ে দেয় হত্যাকারীরা। খাশোগির মরদেহ নাইট্রিক অ্যাসিডে চোবানো হয়। দেহাংশ অ্যাসিডে কয়েক ঘণ্টা গলানোর পর তা নর্দমায় ফেলে দেওয়া হয়। ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ড্রেন থেকে সংগ্রহ করা নমুনায় এসিডের সন্ধান পাওয়া গেছে।

এর আগে একই তথ্য জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি জানান, ‘২ অক্টোবর খাশোগি ইস্তানবুলে সৌদি কনসুলেটে ঢোকার কিছুক্ষণ পরেই তাকে জেরা করেছিলেন সৌদি থেকে আসা গোয়েন্দারা। কথা কাটাকাটির পর তাকে প্রথমে মারধর করা হয়। তারপর গলাটিপে হত্যা করা হয়। এর পরেই শিরশ্ছেদ করা হয় সৌদির সরকারি নিয়ম মেনে। মুণ্ডচ্ছেদের পর সযত্নে শরীরটাকে টুকরো টুকরো করে কাটা হয়।’

‘কিন্তু ভারী শরীরের দেহাংশ রাতারাতি লোপাট করা সম্ভব নয় বুঝে তা নাইট্রিক অ্যাসিডে চোবানো হয়। দেহাংশ অ্যাসিডে কয়েক ঘণ্টা গলানোর পর তা নর্দমায় ফেলে দেওয়া হয়। বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ যা অ্যাসিডে গলেনি প্লাস্টিক কন্টেনারে রেখে অনেক দূরে কোনো ডাস্টবিনে ফেলার জন্য পাচার করে দেওয়া হয়।’

খাশোগির তুর্কি বাগদত্তা হেতিসে চেঙ্গিস বৃহস্পতিবার এক টুইটে লিখেছেন, জামাল তোমার দেহ গলিয়ে ফেলার বিষয়টি শুনে যে দুঃখ পেয়েছি তা প্রকাশ করতে পারছি না আমি!

তুর্কি ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি, দূতাবাসের বাগানের মাটি খুঁড়ে পরীক্ষা করে দেখেছেন, হত্যাকাণ্ডের চিহ্ন লোপাট করতে বাগানের মাটিতেই চাপা দেওয়া হয়েছে অ্যাসিড, রক্তমাখা কাপড় ও কাগজের টুকরো। তার নমুনা নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষাগারে।

তুরস্ক সরকারের দাবি, সৌদি আরবের রাজপরিবার ও সরকারের নির্দেশেই সরকারি গোয়েন্দারা ঠান্ডা মাথায় খাশোগিকে নির্মমভাবে হত্যা করেছেন।

সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোশিকে হত্যা করাটা ছিল সৌদি সরকারের পূর্ব পরিকল্পিত। খাশোগিকে নিজেদের দূতাবাসে ডেকে আনা হয়েছিল হত্যার জন্যই। এ হত্যাকাণ্ডে ১৫ জনের একটি স্পেশাল ইউনিট অংশ নেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension