প্রধান খবরভারত

নাগরিকতালিকা করতে দেয়া হবে না: মমতা

রূপসী বাংলা ডেস্ক: ‘পশ্চিমবঙ্গে কোনোভাবেই জাতীয় নাগরিক তালিকা চালু করতে দেয়া হবে না’ বলে জানিয়ে দিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক তালিকা কে চালু করবে? অতো সোজা নয় এখানে জাতীয় নাগরিক তালিকা চালু করা। এখানে আমরা বাঘের বাচ্চারা বসে আছি’।

মমতা এদিন দলীয় কর্মীদের বলেন, বিজেপির অনেক টাকা। সেই টাকার কাছে যেন কেউ আত্মসমার্পন না করেন। আমাদের টাকা নেই, তবে আমাদের হৃদয় আছে। ডেডিকেশন আছে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় দাঁড়িয়ে মমতা দাবি করেন, ভারতে বিজেপির বিদায় ঘন্টা বেজে গেছে। তিনি শ্লোগান তোলেন, আগামী ২০১৯, ভারত থেকে বিজেপি হবে ফিনিশ।

মমতা এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, ভারতে এখন হরিদাসরা জন্ম নিয়েছে। অথচ কালিদাস নেই। সবাই এখন সব হরিদাস।

তিনি দিল্লির সরকারের সমালোচনা করে বলেন, দিল্লির কেন্দ্রীয় সরকারের কাজই হলো দেশজুড়ে অশান্তি করা। ভারতকে ভেঙে ফেলার চক্রান্ত করছে বলেও এদিন অভিযোগ করেন মমতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension