
ভারত
নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি জোট, হাড্ডাহাড্ডি লড়াই এনপিএফের সঙ্গে
রূপসী বাংলা ডেস্ক:বিজেপি জোট এগিয়ে গেল ২৮টি আসনে। এনপিএফ এগিয়ে ২৪টিতে।
নাগাল্যান্ড বিধানসভায় প্রাথমিকভাবে এগিয়ে বিজেপি। বিজেপি-এনডিপিপি জোট এগিয়ে ১৩টি আসনে। ক্ষমতাসীন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট বা এনপিএফ এগিয়ে ৩টিতে, কংগ্রেস এগিয়ে ১টিতে।
উত্তর পূর্বের এই রাজ্য দখলে মরিয়া বিজেপি এবার হাত মিলিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক পিপলস পার্টি বা এনডিপিপির সঙ্গে। তারা ভোটে লড়েছে ২০টি আসনে, এনডিপিপি ৪০টিতে।
এ রাজ্যে আসন সংখ্যা ৬০। কিন্তু বিধানসভা ভোট হয়েছে ৫৯টি আসনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এনডিপিপির নেফিউ রিও নিজের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন, তাই তাঁর আসনে আর ভোট হয়নি। কংগ্রেস লড়েছে মাত্র ১৮টি আসনে।



