ভারত

নাম বদলে গেল ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ক্রিমের

ত্বক ফর্সা করার ক্রিম ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম বদলে গেছে। নতুন নাম হয়েছে ‘গ্লো অ্যান্ড লাভলি’। এই নামেই এখন ক্রিমটি পরিচিত পাবে।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ হত্যার পর বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। এরপরই গ্লোবাল ব্রান্ড ইউনিলিভার জানায় তারা তাদের রঙ ফর্সা করার ক্রিমের নাম পরিবর্তন করবে।

সবশেষ বৃহস্পতিবার বহুজাতিক এই ব্যবসা প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা ঘোষণা দেয়, তাদের বহুল বিক্রিত ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ‘ফেয়ার’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এখন থেকে এই প্রসাধনী সামগ্রীটির নতুন নাম ‘গ্লো অ্যান্ড লাভলি’।

এছাড়াও পুরুষদের জন্য ইউনিলিভারের ত্বক ফর্সাকারী ক্রিমের নাম ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ বদলে হচ্ছে ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম’।

হিন্দুস্তান ইউনিলিভার জানিয়েছে, ব্র্যান্ড নেম পরিবর্তনের জন্য এক সপ্তাহ ধরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় ছিল তারা।

হিন্দুস্তান ইউনিলিভারের চেয়ারম্যান সঞ্জীব মেহতা এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের স্কিন কেয়ার পোর্টফোলিওকে আরো বিস্তৃত, আরো বৈচিত্র্যময় রূপে সাজিয়ে তুলতে চাচ্ছি।’⛘

রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension