
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে নিউ ইয়র্কে নোয়াখালীবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রুকলিন চার্চ মেকডোনাল্ডে বৃহত্তর নোয়াখালীর শতশত প্রবাসী অংশ নেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিদাবী করেন।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান সাজু, রহমতউল্লাহ, মো. বাবলু, সালাহউদ্দিন রুবেল, মেহেদী হাসান, আরমান হোসেন,শাহাদাত হোসেন আপন, রাইমুল ইসলাম প্রিন্স, নাজমুল আলম নাঈম, মুনীর হোসেন সৌরভ, নুরুল ইসলাম, শহীদ হোসেন, শফিকুল হায়দার সম্রাট, মো. আলী হাসান ও মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, বেগমগঞ্জের একলাশপুরে অসহায় নারীর ওপর বর্বরোচিত নির্যাতন বৃহত্তর নোয়াখালীকে কলংকিত করেছে।
তারা বলেন, ধর্ষকের কোনও দল নেই। ধর্ষকের পরিচয় শুধুই ধর্ষক। ধর্ষকের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন করতে প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।❐



