যুক্তরাষ্ট্র

নাসার চন্দ্রাভিযান ফের শনিবার

যান্ত্রিক ত্রুটির কারণে পেছানো নতুন চন্দ্রযান স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটের উৎক্ষেপণ শনিবার (৩ সেপ্টেম্বর) বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বুধবার (৩১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (২৯ আগস্ট) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস প্রকল্পের প্রথম রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে তা বাতিল করে কর্তৃপক্ষ।

নাসার প্রকৌশলীরা জানিয়েছে, কি কারণে সমস্যা তৈরি হয়েছিল, তারা তা বুঝতে পেরেছেন। সেই সমস্যা সমাধান করে শনিবার (৩ সেপ্টেস্বর তা সম্ভবত রকেটটি উৎক্ষেপণ করতে পারবে বলে জানান।

নাসা জানিয়েছে, আর্টেমিস ১-এর কাজ হবে নভোচারীদের বহনের জন্য তৈরি ওরায়ন ক্যাপসুলটিকে চাঁদের চারদিকে একবার প্রদক্ষিণ করানো। এরপর আর্টেমিস ১ পৃথিবীতে ফিরে আসবে। এছাড়া বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ওরায়ন অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারবে কিনা সেটি পরীক্ষা করাও এই যাত্রার উদ্দেশ্য।

এই যাত্রায় কোনো মানুষ থাকবে না। সবকিছু পরিকল্পনামাফিক হলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন।

নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলছেন, পর্যালোচনা থেকে আমরা কোনো নেতিবাচক ফলাফল পাইনি। এবং এ নিয়ে আমাদের মধ্যে কোনো ভিন্নমতও তৈরি হয়নি।

স্পেস ডট কম’র এক প্রতিবেদনে বলা হয়, ৪২ দিনের জন্য মহাশূন্যে যাবে নাসার এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী রকেট। যার সাফল্যের পথ ধরেই, ৫ দশকের বেশি সময় পর, আবার চাঁদের বুকে পা রাখবে মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension