নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে ইলেকট্রিক-মোপেড শেয়ার সার্ভিস পরিষেবা চালু করতে যাচ্ছে লাইম

জাহান আরা দোলন: বাইক এবং ই-স্কুটার প্রোগ্রামের কারণে পরিচিত মাইক্রো মোবিলিটি কোম্পানি লাইম শুক্রবার থেকে নিউইয়র্ক সিটিতে একটি নতুন বৈদ্যুতিক মোপেড শেয়ার সিস্টেম চালু করছে।

লাইমের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েন টিং বলেছেন, কোম্পানি একশত মোপেড দিয়ে কুইন্স, ব্রুকলিন এবং ম্যানহাটন থেকে যাত্রা শুরু করে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে গাড়ি সংখ্যা ৫০০ টি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। কোম্পানি পরবর্তীতে ব্রঙ্কসে প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছে।

ই-মোপেড সর্বপ্রথম ২০১৮ সালে নিউইয়র্ক সিটিতে রেভেল এর মাধ্যমে চালু হয়েছিল। মোপেডের বহর ৩,০০০ বাহনে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর সম্পর্কিত অভিযোগ ও দুর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

গত বছর পৃথক পৃথক দুর্ঘটনায় তিনজন রেভেল রাইডার এবং একজন পথচারী নিহত হয়েছেন। রেভেল এক মাসের জন্য সামারে তাদের পরিষেবা বন্ধ রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে, রাইডারদের হেলমেট পরিধান এবং সুস্থ ড্রাইভিং নিশ্চিত করার চেষ্টা করেছে।

লাইম মোপেডের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় আঠাশ মাইল। মি. টিং বলেন, এতে রাইডারদের জন্য বেশ কয়েকটি সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে একটি হলো সেন্সর সিস্টেম। এই সেন্সর হেলমেটকে ব্যক্তির মাথা থেকে সরিয়ে ফেলা হয়েছে কিনা তা যাচাই করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে রাইডারের একটি ছবি স্ক্যান করে প্রতিটি রাইডের আগে রাইডারের ফাইলের সাথে চালকের লাইসেন্সের সাথে ম্যাচ করে কিনা সেটাও যাচাই করবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension