প্রধান খবরপ্রবাসযুক্তরাষ্ট্র

নিউইয়র্ক পুলিশ বিভাগে ক্যাপ্টেন পদে পদোন্নতি পাচ্ছেন আরও তিন বাংলাদেশি-আমেরিকান

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্ক পুলিশ বিভাগে ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহর
পর আরও তিনজন বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তা ক্যাপ্টেন পদে পদোন্নতি পাচ্ছেন। আগামী মঙ্গলবার পদোন্নতি পাচ্ছেন ল্যুটেন্যান্ট পারুল আহমেদ। এদিন এনওয়াইপিডি সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় তার হাতে সার্টিফিকেট তুলে দেবেন পুলিশ কমিশনার জেমস ও’নীল।
বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপার মিডিয়া ও লিয়াঁজু কর্মকর্তা ডিটেক্টিভ জামিল সারোয়ার জনি জানান, মঙ্গলবার আরও অনেকের সাথে বাংলাদেশি-আমেরিকান ল্যুটেন্যান্ট পারুল আহমেদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া কথা রয়েছে।
জানা গেছে, আরও দুজন বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার ল্যুটেন্যান্ট কারাম চৌধুরী ও ল্যুটেন্যান্ট মিলাদ খান ক্যাপ্টেন পদে পদোন্নতি পাচ্ছেন। তবে তাদের পদোন্নতির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের তারিখ এখনও নির্ধারণ হয়নি।
এর আগে জানুয়ারিতে নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান খন্দকার আবদুল্লাহ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension