আন্তর্জাতিকপ্রধান খবর

মাসুদ আজহারকে আরও সুরক্ষিত জায়গায় সরাল পাক গুপ্তচর সংস্থা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মাটিতেই নাকি মৃত্যু হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের। রবিবার সন্ধ্যায় হঠাত এই খবর প্রকাশিত হতেই তৈরি হয় নানারকম জল্পনা। কিন্তু সেই জল্পনাকে খারিজ করে জইশ-ই-মহম্মদের তরফে পালটা বিবৃতি জানানো হয়। যাতে বলা হয়েছে যে, আল্লার কৃপায় বহাল তবিয়তে রয়েছেন জইশ প্রধান মাসুদ আজহার।

এরপরেই বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ঘেরাটোপের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে মাসুদ আজহারকে। এমনকি সুরক্ষিত কোনও জায়গাতেও মাসুদ আজহারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তার অসুস্থ থাকার খবর পাওয়া যাচ্ছিল। পাকিস্তানের সেনা হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলে জানা যায়। কিডনির অসুখে ভুগছিল মাসুদ। নিয়মিত ডায়ালিসিসও করানো হচ্ছিল। এমনকি, শনিবার মাসুদ আজহারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও খবর প্রকাশ্যে আসে। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয় যে যথেষ্ট খারাপ অবস্থার মধ্যে রয়েছে জইশ প্রধান। এরপরেই এদিন মাসুদ আজহারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। কিন্তু এরপরেই ভারতীয় সংবাদমাধ্যমের সমস্ত দাবি খারিজ করে জইশের তরফে জানিয়ে দেওয়া হয় যে তাদের নেতা ভালো এবং সুস্থ রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension