
নিউইয়র্ক মহানগর বিএনপি’র উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও লিফলেট বিতরণ-
রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্ক মহানগর বিএনপি’র উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে নিউইয়র্কস্থ জ্যাকসন হাইট্স এর ইত্যাদি গার্ডেন রেষ্টুরেন্টের পার্টি হলে বিশাল প্রতিবাদ সভা ও “গণতন্ত্রের ‘মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি চাই” শিরোনামে লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম দুলাল। প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধক্ষ্য ও ফেনী জেলা বিএনপি’র উপদেষ্টা জসিম উদ্দিন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন- অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন প্রতিবাদ বাংলাদেশসহ বিশ্বব্যাপী চালিয়ে যাব।

গেষ্ট অব অনারের বক্তব্যে দুলাল বলেন- গত কয়েকদিন আগে রাজশাহীর মহাসমাবেশে সরকার ছোট মাঠ বরাদ্দ দেয় তারপরেও জনসভার স্থান ছোট হওয়ার পরেও রাজশাহীর জনগণ গোটা জেলা শহরকে জনসমুদ্রে রূপান্তরিত করে।
প্রধান বক্তা জসিম উদ্দিন ভুঁইয়া বলেন এ অবৈধ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পাবে না। তাই আমাদের সবাইকে এ অবৈধ সরকারকে উৎখাতের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন- গণতন্ত্র পূণরুদ্ধার আন্দোলনের নেত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমরা দেশনেত্রীর মুক্তি অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার কাছে চাই না, আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এ অবৈধ হাসিনা সরকারকে হটিয়ে আমার নেত্রী, আমার মা’কে মুক্ত করে আনবো ইনশাল্লাহ্।

সভার একপর্যায়ে টেলিফোনে ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু তার বক্তব্যে বলেন- দেশনেত্রী বেগম জিয়াকে যতদিন পর্যন্ত অবৈধ সরকারের কারাগার থেকে মুক্ত না করতে পারবো ততদিন আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধভাবে কংগ্রেস ও সিনেটে লবিং এর পাশাপাশি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।
বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- রুহুল আমিন নাসির- সিনিয়র সহ-সভাপতি নিউইয়র্ক মহানগর বিএনপি, জাহাঙ্গীর এম. আলম- সভাপতি তারেক রহমান আন্তর্জাতিক পরিষদ, সোহেল হাওলাদার- সহ-সভাপতি নিউইয়র্ক মহানগর বিএনপি, মোঃ রেজবুল কবির- সাবেক সাংগঠনিক সম্পাদক বরগুনা জেলা বিএনপি, আলমগীর হোসেন মৃধা- সাংগঠনিক সম্পাদক- নিউইয়র্ক মহানগর বিএনপি, হুমায়ন কবির- সহ-সভাপতি- নিউইয়র্ক মহানগর বিএনপি, শাহাদাত হোসেন রাজু- সভাপতি-আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ- যুক্তরাষ্ট্র, হাফিজুর রহমান চৌধুরী রবিনস- যুগ্ম সম্পাদক নিউইয়র্ক মহানগর বিএনপি, অহিদুজ্জামান রিয়াদ- দপ্তর সম্পাদক- নিউইয়র্ক মহানগর বিএনপি, জোহরা বেগম- মহিলা বিষয়ক সম্পাদিকা – নিউইয়র্ক মহানগর বিএনপি। মোঃ মহসিন- যুগ্মসম্পাদক-নিউইয়র্ক মহানগর বিএনপি, মোঃ সাইফুল ইসলাম মিলন- প্রচার সম্পাদক নিউইয়র্ক মহানগর বিএনপি, এসএম হাবিবুর রহমান- সহ-সভাপতি নিউইয়র্ক মহানগর বিএনপি, আনিসুর রহমান -সহ-সভাপতি- নিউইয়র্ক মহানগর বিএনপি, এমএ কাইয়ুম যুগ্ম সম্পাদক।

সভার একপর্যায়ে এসে উপিস্থিত হন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, বিএনপি নেতা- সাইফুর খান হারুন, ফয়েজ চৌধুরী।
সভায় আরো উপস্থিত ছিলেন- মারুফ আহমেদ, সাইফুর রহমান, আমিরুল ইসলাম মোস্তাক আহমেদ, ফয়সল আহমেদ পাটোয়ারী, তরিকুল ইসলাম প্রিন্স, মনিরুল ইসলাম, রইছ উদ্দিন, আলি হাসান, হাসান মাহমুদ, আবু জাফর ফরাজী, আলমগীর হোসেন, আক্তারুজ্জামান, রুবেল গাজী, মাহাবুব রহমান মিঠু প্রমুখ।



