প্রবাস

নিউইয়র্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে‌ছে। স্থানীয় সময় সোমবার (১৭ এপ্রিল) দিবস‌টি পালন ক‌রে কনস্যুলেট জেনারেল।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের অভ্যুদয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তি‌নি ব‌লেন, মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভূমিকা বর্ণনা করেন এবং তা মহান স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মুজিবনগর সরকার দেশে ও বিদেশে মহান মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখে।

কনসাল জেনারেল নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর জোর গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে একযোগে কাজ করার মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের আহ্বান জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension