
বাংলাদেশী আমেরিকান পোস্টাল এমপ্লয়িসের ইফতার আয়োজন
বাংলাদেশী আমেরিকান পোস্টাল ইম্পলয়িস এসোসিয়েসন ইউএসএ ইনকের দোয়া ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ এপ্রিল (রবিবার) জ্যামাইকা কুইন্স নিউ ইয়র্কের খলিল বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেন মজুমদার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মু. এন আলম মিনা।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন আ. হাকিম মিয়া এবং বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সিনিয়র সহ সভাপতি সানি গোপ, সহ সভাপতি মতি লাল দাস এবং সংগঠনের কার্যকরি কমিটির সম্পাদক মণ্ডলী, সহ সাধারণ সম্পাদক বাবুল হোসেন সানি, অর্থ সম্পাদক আমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুকমান রহমান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বিপু প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন সমাজকল্যান সম্পাদক সাউদ এ আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন রাজু, র্যকরি কমিটির সদস্য এম কামাল, মোহাম্মদ এন আমিন,পাবেল মাহমুদ ও প্রশান্ত সাহা।



