প্রধান খবরযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

রূপসী বাংলা  ডেস্ক: আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বুধবার রাতে ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ওই বন্দুকধারীর স্ত্রীও নিহত হয়েছেন। বন্দুক হামলার পর নিজেও আত্মঘাতী হন ওই বন্দুকধারী।

বুধবার স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে এ লস এঞ্জেলস থেকে ১১৫ মাইল উত্তরে বেকার্সফিল্ডে এ ঘটনা ঘটে। ঘটনাটি ১৫মিনিট মত স্থায়ী ছিলো। খবর নিউইয়র্ক টাইমসের।

ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, হামলাকারী প্রথমে তার স্ত্রীকে গুলি করে খুন করে৷ এরপর বেকার্সফিল্ডের একটি কোম্পানিতে কর্মরত এক ব্যক্তিকে গুলি করলে তৎক্ষণাত তার মৃত্যু হয়৷ এরপর আরো তিনজনকে গুলি করে হত্যা করে ওই ব্যক্তি। পরে পুলিশ তাকে ঘিরে ধরলে নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হয় সে।

হামলাকারী ও নিহত ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া হামলার কারণ সম্পর্কে জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পাঁচ জনের মৃত্যুতে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷

হামলার ধরন থেকে পুলিশের অনুমান এটা কোনও এলোপাথারি গুলি চালানোর ঘটনা নয়৷ কোনও ব্যক্তিগত আক্রোশ বা শক্রতা থেকে হামলা হতে পারে ধারণা করছে তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension