
ইতালিতে জঙ্গি প্রচারণা অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিজের ফেসবুক পেজে জঙ্গি প্রচারণার অভিযোগে এক বাংলাদেশি যুবককে (২০) গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। টেরোরিজম আইনে ইতালির উত্তরের প্রদেশ ব্রেসিয়ার মন্তিকিয়ারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ইতালি পুলিশ ও গোয়ারদিয়া ফিনান্সা বাহিনী।
গ্রেপ্তার যুবক ইতালিতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এখনো তার নাম পরিচয় জানা যায়নি।
ইতালির অন্যতম রাষ্ট্রীয় প্রধান সংবাদ মাধ্যম রাই নিউজ সূত্রে জানা যায়, গ্রেপ্তার বাংলাদেশি যুবকের ফেসবুক প্রোফাইলটি ইসলামী মূল সন্ত্রাসবাদের প্রচারের জন্য ব্যবহৃত হয়। গত এক বছর আগে থেকেই তার ফেসবুক প্রোফাইল তদারকি করে আসছে ইতালির আইন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো।
জানা যায়, ফেইসবুকে ‘যুদ্ধ প্রয়োজন, স্বর্গ আসছে, রক্ত বালক(‘blood boy’), আমরা মরার জন্য অপেক্ষায় আছি, সুন্দর মরার দিন এ ধরনের ইসলামিক জঙ্গির মত পোস্ট দিতেন বাংলাদেশি ওই যুবক ।



