প্রধান খবরবাংলাদেশ

নিউইয়র্ক প্রবাসীদের সহযোগিতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে  বন্যার্তদের ত্রাণ বিতরণ

রূপসী বাংলা নিউজ ডেস্ক: নিউইয়র্ক প্রবাসীদের সহযোগিতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে  বন্যার্তদের ত্রাণ দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ যুব ইউনিয়ন। গত রবিবার গোবিন্দগঞ্জের বড়দহ এলাকার দুই শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ উদ্বোধন করেন নিউইয়র্ক প্রবাসী সনজীবন কুমার। যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও সিপিবি জেলা নেতা প্রতিভা সরকার ববি ও সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অশোক আগরওয়ালার নেতৃত্বে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, যুবনেতা তাহমিদুর রহমান তাহমিদ, ছাত্রনেতা পাপ্পু, আমেরিকা প্রবাসী সঞ্জীবন কুমার, ক্ষেতমজুর নেতা জসিম উদ্দিন জসিসহ সিপিবি ও যুব ইউনিয়ের নেতৃবৃন্দ।

গাইবান্ধায় বানের জলে আক্রান্ত মানুষের পাশে দাড়িয়েছে নিউইর্য়কের সাংস্কৃুতিক কর্মী গোপাল স্যানাল  ও শুভরায়,সঙ্গীত শিল্পী মিলন কুমার রায়, গাইবান্ধা প্রবাসী মিষ্টি, তুহিন ও দীলিপ, প্রশান্ত, শ্যামা, মনা ও  পপি । বিপন্নদের জন্য তাদের এই সহযোগিতার জন্য  গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি ও  যুব ইউনিয়ন অভিনন্দন জানিয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension