আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে রেস্তোরাঁয় পরপর হামলা, আহত ৪

নিউজিল্যান্ডের অকল্যান্ডে কয়েকটি চীনা রেস্তোরাঁয় এক ব্যক্তির কুঠারের আঘাতে চারজন আহত হয়েছেন। গতকাল (১৯ জুন) সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দেশটির আইনশৃঙ্খলাবাহিনী এ ঘটনায় এক চীনা নাগরিককে আটক করেছে। খবর বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ব্যক্তি আক্রমণ শুরু করলে লোকজন ছুটে বের হয়ে যায়। তার কাছে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল।

ঘটনাস্থলে আটক এক চীনা নাগরিকের বিরুদ্ধে ‘গুরুতর শারীরিক ক্ষতি’র অভিযোগ আনা হয়েছে। তবে আক্রমণকারীর নাম-পরিচয় ও বয়স প্রকাশ করেনি পুলিশ।

তারা বলছে, হামলাটি জাতিগতভাবে অনুপ্রাণিত বলে মনে হচ্ছে না। আপাতত বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।

অ্যালবানি শহরতলির কাছে জনবহুল এলাকায় আক্রমণের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়েই ছুটে আসে পুলিশ।

রেস্তোরাঁর এক কর্মী জানিয়েছেন, লোকটি রেস্তোরাঁয় প্রবেশ করে হঠাৎই অস্ত্র বের করে টেবিলে বসে থাকা অতিথিদের ওপর আক্রমণ শুরু করে।

ভুক্তভোগীদের বর্ণনা দিতে গিয়ে রেডিও নিউজিল্যান্ডকে এক রাঁধুনী বলেন, ‘আমি এক যুবককে দেখলাম, তার বয়স প্রায় ২০ বছর। তার মাথায় রক্ত ছিল। এছাড়া আঘাতপ্রাপ্ত অন্যান্যরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এবং তারপর মাটিতে পড়ে গেল।’

নিউজল্যান্ড পুলিশ ওই ব্যক্তির হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। কিন্তু তাকে আরো অভিযোগের মুখোমুখি হতে হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ইন্সপেক্টর স্টিফান সাগা বলেন, ঘটনাটি ভুক্তভোগী ও সার্বিকভাবে সবার জন্য অত্যন্ত ভীতিকর। আমরা নিশ্চিত করছি ক্ষতিগ্রস্ত, তাদের পরিবার ও স্বজনরা আমাদের সমর্থন পাবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension