
নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জুইশ কমিউনিটির সমর্থন পেলেন অ্যান্ড্রু কুয়োমো

হোসনেআরা চৌধুরী
অ্যাডামস সরে দাঁড়ানোর পর ক্রাউন হাইটস ইউনাইটেড পিএসি আনুষ্ঠানিকভাবে কুয়োমোর পাশে দাঁড়াল
রিপোর্ট: নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবার জুইশ কমিউনিটির এক গুরুত্বপূর্ণ অংশের সমর্থন পেলেন। ব্রুকলিনভিত্তিক ক্রাউন হাইটস ইউনাইটেড পিএসি, যা প্রভাবশালী ইহুদি সংগঠন হিসেবে পরিচিত, ঘোষণা করেছে যে তারা আসন্ন নির্বাচনে কুয়োমোকে সমর্থন করবে।
সংগঠনটি জানিয়েছে, “চরমপন্থা ও ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ার এই সময়ে অ্যান্ড্রু কুয়োমোই আমাদের কমিউনিটির জন্য সঠিক নেতৃত্ব।”
এই সমর্থন কুয়োমোর প্রচারণায় নতুন গতি আনবে বলে বিশ্লেষকদের ধারণা। কারণ, নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে জুইশ কমিউনিটির ভোট সবসময়ই প্রভাবশালী ভূমিকা পালন করেছে।
অন্যদিকে, বর্তমান মেয়র এরিক অ্যাডামস সরে দাঁড়ানোর ফলে রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন এসেছে। ইসরায়েলের পক্ষে অবস্থানের জন্য অ্যাডামস জুইশ কমিউনিটির কাছ থেকে দীর্ঘদিন সমর্থন পেয়েছিলেন। তবে তার প্রস্থান কুয়োমোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
ফ্রন্টরানার প্রার্থী জোহরান মামদানি–এর ইসরায়েলবিরোধী অবস্থানের কারণে জুইশ ভোটারদের একাংশ ইতিমধ্যেই শঙ্কিত। সেই প্রেক্ষাপটে কুয়োমো তাদের কাছে এক বিকল্প আশ্রয় হয়ে উঠতে পারেন।



