
নিউ ইয়র্কে বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশেনের ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ‘বাপা’র ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় কুইন্সের বিলাসবহুল একটি পার্টি হলে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসা করে মেয়র বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে।
সংগঠনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরীর স্বাগত বক্তব্য রাখেন। বাপার বোর্ড অব ট্রাস্টির সকলকে মঞ্চে ডেকে পরিচিতি পর্বের পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়।
বাপা আয়োজিত ষষ্ঠ বার্ষিক সম্মাননা পেয়েছেন সিডব্লিউএ লোকাল ১১৮২-এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন, পিবিএ প্রেসিডেন্ট প্যাট্রিক লিঞ্চ, কমিউনিটি সার্ভিসে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ট্রাফিক এজেন্ট সৈয়দ উদবা, বছরের সেরা পুলিশ সম্মাননা পেয়েছেন সার্জেন্ট ফুয়াদ হাসান, কমান্ডিং অফিসার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন কমান্ডিং অফিসার ৬৯ পুলিশ প্রিসিন্ট ক্যাপ্টেন খন্দকার আদুল্লাহ, চিফ জুডিথ হ্যারিসনকে দেওয়া হয়েছে ওম্যান অব দ্য ইয়ার পদক, ম্যান অব দ্য ইয়ার পদক পেয়েছেন চিফ জেফ মেডরেই, বছরের হিরোইজম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ডিটেকটিভ রিভেরা এবং ডিটেকটিভ মোরা পরিবারকে।
অতিথিদের মধ্যে বক্তব্যে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম বলেন, গৌরবে আমার বুকটা ভরে যায়, যখন এই সিটির নানা পর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সদস্যগণের ব্যাপারে ইতিবাচক মন্তব্য শুনি।
কমিউনিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন বাপার সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম প্রিন্স। বাপার ট্রাস্টি মাসুদ রহমান রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল ও কমিউনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজিব ও তৃণিয়া হাসান পরিবেশন করেন মনোজ্ঞ সঙ্গীত। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বিপুল সংখ্যক সংগঠনের সদস্যরা এবং কমিটির নেতৃবৃন্দ। চৌকস আয়োজনে বাপার অনুষ্ঠানে নৈশভোজ ও সাংস্কৃতিক পর্বও ছিল জমজমাট।
আগত অতিথিদের স্বাগত জানান দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো-ট্রেজারার অফিসার মেহেদী মামুন, মিডিয়া লিয়াজোঁ জামিল সারয়ার, কমিউনিটি লিয়াজোঁ অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অব আর্মস অফিসার সোনিয়া বড়ুয়া, বাপার ট্রাস্টি অফিসার জসীম মিয়া, ট্রাফিক সুপারভাইজার মহেউদ্দীন আহমেদ, সার্জেন্ট মুরাদ আহমেদ, , অফিসার সব্বির আহমেদ ও সার্জেন্ট হাসান আহমেদ, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী, ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন। সব শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বাপার কর্মকর্তারা র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



