
শাহ্ জে. চৌধুরী
নিউ ইয়র্ক, — অক্টোবর ২, ২০২৫: নিউ ইয়র্ক সিটির স্কুল বাস ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির একজন সুপরিচিত ব্যক্তিত্ব শামসুল হককে বিশেষ কমিশনের চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এডুকেশনাল পলিসি প্যানেলের চেয়ারম্যান গ্রেগ ফকলনার এই নিয়োগের ঘোষণা দেন।
শামসুল হক বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও কো–ফাউন্ডার এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট। দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি তিনি দুই সন্তানের অভিভাবক এবং পূর্বে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ কমিটির সদস্য ছিলেন। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
নবগঠিত এই কমিশন মূলত স্কুল বাসের দেরি, ভুল বোঝাবুঝি ও শিক্ষার্থীদের আনা–নেওয়ার নানা সমস্যার সমাধানে কাজ করবে। পাশাপাশি শিক্ষা বিভাগ (DOE) ও এডুকেশনাল পলিসি প্যানেলকে কার্যকর সুপারিশ প্রদান করবে।
নিজের প্রতিক্রিয়ায় শামসুল হক বলেন,
“আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সময়মতো এবং নির্ভরযোগ্য পরিবহন নিশ্চিত করা।



