প্রবাস

নিউ ইর্য়ক ব্রুকলিন বেরিজের ব্যবসায়ি সুশান্ত রায় চৌধুরীর মৃত্যু

নিউ ইর্য়ক ব্রুকলিন বেরিজের বিশিষ্ট ব্যবসায়ি সুশান্ত রায় চৌধুরী মারা গেছেন।

তিনি বাংলাদেশ সোসাইটরি সাংস্কৃতকি সম্পাদক ও শিল্পকলা একাডেমি ইউএসএ-এর সভাপতি মনিকা রায় চৌধুরীর বড় ভাই।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুশান্ত রায় চৌধুরী আজ সোমবার ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৮ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন।

সুশান্ত রায় চৌধুরী নিউ ইর্য়কের ফ্লাশিং প্রেসবেটেরিয়ান হাসপাতালে গেল এক সপ্তাহ লাইফ সার্পোটে থাকার পর আজ মারা যান। তিনি মা, তিন ভাই ও দুই বোন রেখে গেছেন।

সুশান্তের বোন মনিকা রায় চৌধুরী জানান, ৯ সপ্টেম্বের বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা র্পযন্ত সবার দেখার জন্য মরদেহ নিউ ইয়র্ক কুইন্সের কপার-ম্যাগলিয়োরি ফিউনারেল সেন্টারে রাখা হবে।অন্তেষ্টিক্রিয়া হবে ১১ সেপ্টেম্বর।

সুশান্ত রায় চৌধুরীর মৃত্যুতে নিউ ইর্য়কে বাংলাদেশ সোসাইটি ইনক, শিল্পকলা একাডেমি ইউএসএ, সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (এসএএভিএ), বাংলাদেশি আমেরিকান সোসাইটি, বাংলাদেশি আমেরিকান ওমেন ফর প্রগ্রেসসহ বিভিন্ন আঞ্চলকি সংগঠন শোক জানিয়েছে।

সুশান্ত রায় চৌধুরী চট্রগ্রাম বিশ্ববদ্যিালয় থেকে এম কম পাশ করে লন্ডনে চার্টাড একাউন্টিং নিয়ে পড়েন। এরপর নিউ ইর্য়কে এসে ব্যবসা শুরু করেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension