প্রবাস

নিউ ইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর হাতে বাংলাদেশিকে খুন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ফুড ডেলিভারি দিতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সালাহ উদ্দিন বাবলু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশে নিহত বাবলুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের হাটগাঁও এলাকায়।

এবিসি নিউজ জানিয়েছে, শনিবার ভোরে বাবলুকে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। দুপুরে ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বাবলু ৪ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে স্থানীয় রুজভেল্ট পার্কের কাছে লোয়েস্ট ইস্ট সাইডের হেস্টার স্ট্রিটে ৫১ বছর বয়সী ব্যক্তিকে মুখে রক্ত ও পেটে ছুরিকাঘাত করা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন পুলিশ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের বেলভিউ হাসপাতালের জরুরি বিভাগে। কর্তব্যরত ডাক্তার তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।

ইতোমধ্যে পার্ক থেকে খুনের আলামত উদ্ধার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ম্যানহাটনে রুজভেল্ট পার্ক বন্ধ করে দেয়া হয়েছে। খুনিকে খুঁজছে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension