নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে আগামী সপ্তাহে কম বয়সিদের জন্যে ফাইজার ভ্যাকসিন অনুমোদন

জাহান আরা দোলন: কোভিড -১৯: ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) আগামী সপ্তাহের প্রথম দিকে কিশোর বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিনের অনুমোদন করতে যাচ্ছে।

এফডিএ আগামী সপ্তাহের শুরুতে বারো থেকে পনেরো বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের অনুমোদন করতে যাচ্ছে।

সংস্থাটির পরিকল্পনার সঙ্গে জড়িত ফেডারেল কর্মকর্তাদের মতে, এফডিএ আগামী সপ্তাহ থেকে বারো থেকে পনেরো বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ফাইজার-বায়োএনটেক’র করোনা ভাইরাস ভ্যাকসিন অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে। যা কিনা, আরো লক্ষ লক্ষ মানুষকে টিকা দেওয়ার প্রচারণার মাধ্যমকে উন্মুক্ত করবে।

কিশোর বয়সীদের ক্ষেত্রে এই টিকা প্রাপ্তবয়স্কদের মতোই প্রায় সমান কার্যকর, ফাইজারের পরীক্ষণ ফলাফলের এই ঘোষণার পর থেকেই বহু বাবা মা টিকার প্রতীক্ষায় দিন গুণছেন। জনসংখ্যার ইমিউনিটি বাড়ানো এবং হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা হ্রাস করাই ছোটদেরকে টিকা দেওয়ার মূল লক্ষ্য।

ফাইজার ভ্যাকসিনের বিদ্যমান জরুরী ব্যবহারের অনুমোদনের এই ছাড়পত্র বর্তমান সপ্তাহের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে। অনুমোদন করা হলে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের ভ্যাকসিন পরামর্শদাতা প্যানেলগুলো পরবর্তীতে ক্লিনিকাল ট্রায়াল ডেটা পর্যালোচনা করে, কিশোর বয়সীদের ভ্যাকসিনের জন্য সুপারিশ করতে পারে।❐

নিউ ইয়র্ক টাইমস্‌ অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension