প্রবাস

নিউ ইয়র্কে আয়োজিত হলো নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার পার্টি

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী উত্তর বঙ্গের প্রবাসীদের সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এক ইফতার করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১ মে শনিবার পালকি পার্টি অডিটোরিয়ামে প্রায় উত্তরবঙ্গের দু শ’রও বেশি নিউ ইয়র্ক প্রবাসী ইফতার পার্টিতে অংশ নেন। 

উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা মুমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ এর পরিচালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা জ্ঞাপন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল, এর্টনী মঈন চৌধুরী, সিটি কাউন্সিল প্রার্থী প্রমী আহমেদ, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন ছিদ্দিকী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ফাউন্ডার সেক্রেটারি মোঃ কাশেম, আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আকন্দ ও সভাপতি রাফেল তালুকদার প্রমুখ।

ইফতার মাহফিলে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, ফারুক হোসাইন, হাজী আবদুর রহমান, হাসিনা মুনমুন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহসান হাবিব, আবু কামাল পাশা, রুহুল আমিন সরকার, ফতে নূর আলম বাবু ও মতিউর রহমান প্রমুখ।

এছাড়াও প্রফেসর রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ডলার, মোহাম্মদ রফিক, ডালিম, আফজাল হোসেন, ডা. ফারহানা মাহমুদ, ফারুক হোসেন রনি, মোয়াজ্জেম হোসেন, রুবেল হাসান মুন্সী, আজিবুর রহমান পাতা, আসাদ চৌধুরী, আবু তারেক, রুহুল আমিন, কানিজ আয়েশা, নাসরিন মতিন, আকতারুজ্জামান, ফারহানা আফরোজ লিজা, সানা, মঞ্জুরুল ইসলাম, মোফাজ্জল আলী হায়দার, সাইফুল ইসলাম, আফতাব উদ্দিন জনি, আরিফা হোসেন লাইজু, পারভীন আফরোজ, আলিফ লায়লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন সংগঠনের উপদেষ্টা নূর ইসলাম বর্ষণ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension