প্রবাস

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ-এর ইন্টার ফেইথ ইফতার পার্টি

যুক্তরাষ্ট্রের উড সাইড গুলশান টেরেসে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ-এর ইন্টার ফেইথ ইফতার পার্টির আয়োজন করে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস জানিয়েছে, গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার আয়োজিত ইফতার পার্টিতে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে যারা মারা গেছেন এবং বাংলাদেশ ও ভারতে বর্তমানে যারা আক্রান্ত হয়ে আছেন তাদের জন্যে প্রার্থনা ও দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স ডিস্ট্রিক এর্টনি মেলিন্ডা ক্যাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার, বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম.এ সালাম।

বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি কামাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের, কার্যকরি পরিষদের সদস্য বাকীর আজাদসহ পৃথিবীর কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা যাওয়া শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি শাহ্‌ শহীদুল হক (সাঈদ) শুভেচ্ছা বক্তব্যে বলেন, ইন্টার ফেইথ ইফতার পার্টির আয়োজন উদ্দেশ্য হলো  জাতিগত বর্ণবৈষম্য ভুলে একসঙ্গে এগিয়ে যেতে হবে। তিনি এশিয়ানদের ওপর ক্রমবর্ধমান হেইট ক্রাইমে আশঙ্কা জানিয়ে জীবনের নিরাপত্তায় ডিষ্ট্রিক এর্টনির কাছে আশু ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সভায় বক্তব্য রাখেন, আইরিন পারভীন, ডা. মামুদুল হাসান, শাহ নেওয়াজ, জনাব গিয়াস আহমেদসহ সকলেই মুসলিম ও এশিয়ানদের ক্রমাগত বেড়ে চলা হেইট ক্রাইমের প্রতিকারে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট এধরনের সভার আয়োজনের জন্যে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার তার বক্তব্যে বলেন, বাংলাদেশি আমেরিকানদের কর্মকাণ্ড ব্যবসা-বাণিজ্যের উন্নতি ছাত্রছাত্রীদের লেখাপড়া প্রশংসার দাবী রাখে। ওয়ার্ল্ড হিউম্যানরাইটস ডেলপমেন্ট ইউএসএ-এর ইন্টার ফেইথ ইফতার পার্টিতে অংশ্রহণ করতে পেরে গর্বিত বলে জানান। তিনি বলেন, আমরা আলবেনিতে বাংলাদেশ পতাকা দিবস পালন করতে যাচ্ছি। আমার বাবা-মা ভারত থেকে এদেশে এসেছে, আমি আপনাদের স্বজন আমার যতটুকু সম্ভব যে কোনো কাজে আপনাদের পাশে থাকব।

ডিস্ট্রিক্ট অ্যার্টনি বলেন, সালাম জানিয়ে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, হেইট ক্রাইম বন্ধ করতে তিনি ইতোমধ্যেই স্পেশাল ট্রাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তিনি জানান, ডিস্ট্রিক্ট অ্যার্টনি অফিস সকলের জন্য খোলা থাকবে। যারা বিভিন্নভাবে নানা অত্যাচারিত ও নির্যাতিত হয়েছেন তাদেরকে নিজ অফিসে যোগাযোগ করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।

সভা পরিচালনা করেন কম্যুনিটি নেতা ফাহাদ সোলায়মান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ডিরেক্টর শামসুন নাহার শেখ, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর শৈল্য চিকিৎসক কারজিউলজিস্ট, শহীদ পরিবারের সন্তান ডা. মাসুদুল হাসান, ব্যবসায়ী ও রাজনীতিবিদ গিয়াস আহমেদ, কম্যুনিটি বোর্ড মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ি শাহ্ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট রিয়েলটর ও মুক্তিযোদ্ধা শরাফ সরকার, সমাজ সেবক নাজমুল আলম শ্যামল, মিয়া আলীম পাখী, মুক্তিগঞ্জ বিক্রয়মপুর এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি শাহাদাৎ হোসেন, আইরীন ফাউন্ডেশনের সভানেত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আইরীন পারভীন, কেয়ার কুইন ফাউন্ডেশনের সভানেত্রী ফরিদা ইয়াসমীন, মার্কস হোম কেয়ারের পক্ষ থেকে আবুল কালাম, সিপিএ সালান্ডার আনন্দ, এবিএম ওসমান গণি, মনি হোম কেয়ারের ডিরেক্টর মনি, গ্লোবাল ট্যাক্স এবং ইমিগ্রেশনের কর্ণধার তারেক হাসান, বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, কম্যুনিটি অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট প্রিন্স আলম, অক্সালিরি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, বাবলীহক প্রমুখ।

শাহ্‌ শহীদুল হক সংগঠনের মানবিক সাহায্য অব্যাহত রাখার কথা জানিয়ে বলেন, আগামী ৯ মে রবিবার জ্যাকসন হাইটের ডাইভার সিটি প্লাজায় বিকাল ৪টায় ঈদুল ফিতরের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension