
নিউ ইয়র্কে আশা গ্রুপের সিইও-এর বাবার মৃত্যু বার্ষিকী পালন
জলি আহমেদ, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান মিয়ার ১৪তম মৃত্যু মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ব্যবসায়ী ও আশা গ্রুপ অব কোম্পানিজের মালিক ও একটি নিউ ইয়র্ক ভিত্তিক একটি গণমাধ্যমে সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক আকাশ রহমানের বাবা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান, ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ। এছাড়া আরো ছিলেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ফখরুল আলম ও সম্রাটসহ আশা গ্রুপের জেনারেল ম্যানেজার মো. বোরহানুস সুলতান, এসিস্ট্যান্ট ম্যানেজার মনজুরুল আলম, সিনিয়র কোর্ডিনেটর মোহাম্মদ আসিফ আলম খান, মোহাম্মদ মাহফুজুল হোক চৌধুরী, ডে কেয়ার ডিরেক্টর তানভীর আহমেদ, এসএম ফরমান হোসাইন আশরাফ, মোহাম্মদ কাশেম প্রমুখ।



