
প্রবাস
নিউ ইয়র্কে পাবনা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বার্ষিক বনভোজন
নিউ ইয়র্কে পাবনা জেলার আঞ্চলিক সংগঠন পাবনা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইনকের বার্ষিক বনভোজন আয়োজিত হলো গেল ২১ আগস্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ওয়েস্ট চেস্টার কাউন্টির কটন পয়েন্ট পার্কে আয়োজিত হয় এ বনভোজন। বনভোজন কমিটির আহ্বায়ক ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জনাব ওয়াজেদ আলী খান বাচ্চু।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাবার সরবরাহ করে ব্রুকলিনের রাঁধুনি সুইটস এন্ড রেস্টুরেন্ট। খাবারের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রকিব উদ্দিন দুলাল, আহ্বায়ক ওয়াজেদ আলী খান বাচ্চু, সিনিয়র সহ সভাপতি ইউনুছ আলীসহ আরো উদীয়মান কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ।
বনভোজনে বিভিন্ন খেলাধুলা ও র্যাফেল ড্র আয়োজন করা হয়।



