প্রবাস

নিউ ইয়র্কে প্রবাসী গাইবান্ধাবাসীদের মানববন্ধন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী গাইবান্ধাবাসীরা গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান হত্যার বিচার, গাইবান্ধা শহরে ফোর লেন রাস্তা নির্মাণ কাজে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ১৮ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী গাইবান্ধাবাসীরা মানববন্ধন করেন।

তারা গাইবান্ধার উন্নয়নে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, পোস্টার, প্লেকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন সনজীবন কুমার। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ।

মানববন্ধনে সমর্থন জানিয়ে বক্তব্য করেন রাজনীতিবিদ মুজাহিদ আনসারী, ঢাকা গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ জাকির হুসাইন রনি, নাট্যকর্মী শিবলী সাদিক, সাংবাদিক তোফাজ্জল লিটন।

গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান হত্যার বিচার, গাইবান্ধা শহরে ফোর লেন রাস্তা নির্মাণ কাজে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে নিউ ইয়র্ক প্রবাসী গাইবান্ধাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ্‌ নেওয়াজটুকু, শাজাহান সরদার,দীলিপ মোদক, শফিউল আজম, মামুন রশিদ, হিরো চৌধুরী প্রমূখ। প্রস্তাবনা পাঠ করেন মুক্তি সরকার।

সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের অবহেলিত গাইবান্ধার মানুষের জীবনযাত্রাসহ আর্থ-সামাজিক ক্ষেত্রেও তেমন পরিবর্তন ঘটে নাই।
বক্তরা অবহেলিত গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নে গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ স্থাপন, ব্রহ্মপুত্র নদে টানেল নিমার্ণ, কুড়িগ্রাম-গাইবান্ধা-ঢাকা এবং রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু,গাইবান্ধা সদর উপজেলা সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও গাইবান্ধায় গ্যাস লাইন সংযোগ, জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুসহ আইসিইউ, পিসিআর ল্যাব স্থাপন,বগুড়া-কাহালু-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেল নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন, ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল, আদিবাসী ও দলিত মানুষের জীবন মানের উন্নয়ন ও বনায়নসহ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেন।

বিজ্ঞপিতে বলা হয়, তাদের দাবিদাবা সম্বলিত স্মারক লিপি নিউ ইয়র্কের বাংলাদেশ কন্সুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension