প্রবাস

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মুজিবনগর দিবস পালন

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে কনস্যুলেট জেনারেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

কনসাল জেনারেল মো. শামীম আহসান তার স্বাগত বক্তৃতায় বাংলাদেশের অভ্যুদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এসময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিব নগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেন।

তিনি নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোর গুরুত্বারোপ করে সকলকে স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension