
নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আ.লীগের জেলহত্যা দিবস পালন
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউ ইয়র্কে জেলহত্যা দিবস পালন করেছে। ৭ নভেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা জাতীয় চার নেতার নামে মেগা প্রকল্পের নামকরণের দাবি জানান। এসময় পাঠ্যপুস্তকেও তাঁদের বীরত্বগাথা অন্তর্ভুক্তির দাবি তোলেন তারা।
জাতীয় চার নেতা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর খুনিদের সহযোগিতা করেন নি বলে তাঁদেরকে জেলে বন্দি করা হয়। পরে ৩ নভেম্বর কর্নেল রশিদের পাঠানো খুনি মেজর মোসলেম তিন সহযোগী নিয়ে জাতীয় চার নেতাকে গুলি ও বেয়োনেট দিয়ে হত্যা করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বাকি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ড. প্রদীপ রঞ্জন কর। পরিচালনা করেন ফরিদ আলম।
সভায় অন্যেদের মধ্যে বক্তব্য দেন- অ্যাড শাহ মো. বখতিয়ার আলী, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, কাজী কয়েস আহমেদ, এমএ করিম জাহাঙ্গীর, ডা. আব্দুল বাতেন, আবুল মনসুর খান, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, জয়নাল আবেদীন, শাহীন আজমল, খুরশিদ আনোয়ার বাবলু, আলী হাসান, মন্জুর চৌধুরী, রুমানা আখতার, জালাল উদ্দিন জলিল, মো. নুরুদ্দিন, মো. আখতার হোসেন, শফিকুর রহমান, সোহান আহমেদ টুটুল প্রমুখ।



