
নিউ ইয়র্কে ‘৯৩ আমেরিকার বার্ষিক বনভোজন
আব্দুল হামিদ.নিউ ইয়র্ক থেকে: নিউইয়র্কের জর্জ আইল্যান্ড পার্কে ‘৯৩ আমেরিকা’র বার্ষিক বনভোজন ২০২২ আয়োজিত হয়েছে। গত ৬ আগস্ট বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের যুক্তরাষ্ট্রের প্রবাসী শিক্ষার্থীরা ফেসবুক মাধ্যমে মিলিত হন ‘৯৩ আমেরিকা’ নামের এ প্লাটফর্মে।
এই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা সপরিবারে যোগ দেন। দিনব্যাপি এ আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব,রবিন খান,রোকসানা মির্জা,বাংলাদেশ আগত সংগীত শিল্পী মরিয়ম মারিয়ার পরিবেশনা।
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল থেকে ‘৯৩ আমেরিকা’ সদস্য এবং অতিথিরা উপস্থিত হতে থাকেন। দেশীয় আমেজে দিনব্যাপি বনভোজনে খাবার, বিভিন্ন খেলা-ধূলা,সাংস্কৃতিক পরিবেশনা ও আর্কষণীয় র্যাফেল ড্র শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।
বার্ষিক বনভোজন সুন্দর ও সফল করার লক্ষ্যে যারা দিনরাত পরিশ্রম করেছেন তারা হলেন ৯৩ আমেরিকা’র শাহ জুয়েল,মাসুম,অলি,রবিন,খলিল, খায়রুল,পুতুল,তপন,রুয়ানা,মাহবুব,রিয়াদ,সুজন,জারারিয়া, কবর,ইশরাত,সাহিল,সামাদ,
ফরিদ,মিরানা,শাহদাৎ,শামীম, স্বপন,সোনিয়া,রাজিব,তাহুরা,লুনা,বকুল,মহসিন,নাজমুল,মুন, আশিক,তপন,সুজন প্রমুখ।



