প্রবাস

নিউ জার্সিতে কমিউনিটির ছাত্রী-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির ছাত্রীছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো, আগামী ২৪ আগস্ট, বুধবার বিকেল ৫-৬টা পর্যন্ত আটলান্টিক সিটির ফেয়ারমাউণ্ট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ছাত্রীছাত্রীদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করা হবে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির ছাত্র- ছাত্রীদেরকে স্কুল সামগ্রী সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension