
নিউ জার্সির গভর্নর ফিল মারফির উদ্যোগে দীপাবলি উৎসব
আটলান্টিক সিটি প্রতিনিধি: গত ২৭ অক্টোবর, বৃহস্পতিবার নিউজারসি রাজ্যের মাননীয় গভর্নর ফিল মারফি ও ফাস্ট লেডি টামি মারফির উদ্যোগে ‘দীপাবলি উৎসব‘ উদযাপন উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওইদিন বিকেলে প্রিন্সটনের স্টকটন স্ট্রীটে গভর্নরের সরকারী বাসভবন ড্রামথওয়াকেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, প্রদীপ প্রজ্বলন, নৃত্য পরিবেশনা ও নৈশভোজ। গভর্নর ফিল মারফি ও ফাস্ট লেডি টামি মারফির প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে দীপাবলি অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
গভর্নর ফিল মারফি ও ফার্স্ট লেডি টামি মারফি তাদের শুভেচছা বক্তব্যে দীপাবলি উৎসবে অংশগ্রহণকারী অভ্যাগতদের স্বাগত জানান এবং দীপাবলির শুভেচছা বিনিময় করেন। উৎসবে নিউজারসি রাজ্যে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।



