
নিকের অসুস্থতা নিয়ে এ কী বললেন প্রিয়াঙ্কা!
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: এনগেজমেন্টের পর বদলে গিয়েছে প্রিয়াঙ্কার পরিচয়৷ এখন থেকে তিনি ফিউচার মিসেস জোনাস৷ তাঁদের বিয়ের খবরে ছয়লাপ বলিউড থেকে হলিউড৷ সম্প্রতি নিকের একটি পোস্টে প্রিয়াঙ্কার কমেন্ট ভাইরাল হয়ে গিয়েছে৷ পোস্টে নিক জানিয়েছেন ১৩ বছর আগে তিনি ডায়বেটিক পেশেন্ট ছিলেন৷ চিকিৎসা চলার পর এখন পুরোপুরি সুস্থ তিনি৷ এখানে প্রিয়াঙ্কা কমেন্ট করেছেন, “ডায়বেটিস হোক বা না হোক, তোমার সবকিছুই সুন্দর৷”

যাবতীয় গুঞ্জনের অবসান ঘটিয়ে আমেরিকান পপ গায়ক নিক জোনাসের সঙ্গে অফিসিয়ালি সম্পর্কের কথা জানিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ প্রিয়াঙ্কার মুম্বইয়ের বাড়িতে হয়েছিল রোকা অনুষ্ঠান৷ সমুদ্রের এপার ওপার মিলে গেল দুই তারকার প্রেমের সম্পর্কে৷ বলিউডে দেশী গার্লের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিদেশী গায়ক৷ নিক জোনাস এবং প্রিয়াঙ্কার ডেটিংয়ের খবরে হলি-বলি দুই জায়াগায়ই এখন সরগরম৷ আর সেই আগুনে ঘি ঢালছেন দুই তারকাই৷ কখনও ডিনার পার্টি তো কখনও পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিক-প্রিয়াঙ্কার প্রেমকাহিনি এখন টক অফ দ্য টাউন।

হলিউড থেকে বলিউড, তাঁদের প্রেমের চর্চায় সরগরম দুই ফিল্ম ইন্ডাস্ট্রি৷ জানা যাচ্ছে, ডিসেম্বরের শুরুর দিকেই তাঁদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে৷ কোথায়, কীভাবে বিয়ে হবে সে বিষয় যদিও কোনও খবর যায়নি৷ বিয়ের পর বেভারলি হিলসের একটি বাড়িতে থাকবেন নিক-প্রিয়াঙ্কা৷ সেই বাড়ির প্রতিটি কোনার ছবি রিভিল হয়ে গিয়েছিল দিন কতক আগে৷ সকলের মাথায় হাত পড়েছিল বাড়ির দাম শুনে৷ বাড়িটির দাম ৬.৫ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৪৮ কোটি টাকা৷

বাড়িটিতে পাঁচটি বেডরুম, চারটি বাথরুম, নিজস্ব স্যুইমিং পুল, লাইব্রেরি, হল ঘর, ডাইনিং রুম, রিডিং রুম সবই রয়েছে৷ আশেপাশে পাহাড়ি পরিবেশ৷ জানা গিয়েছে বাড়ি ইন্টিরিয়রের কাজ শেষের মুখে৷ বিয়ের পর এটাই তাঁদের নতুন ঠিকানা৷



