প্রধান খবরবাংলাদেশরাজনীতি

নির্বাচন আর পেছানো যাবে না: এইচ টি ইমাম

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, বিদেশিদের সুযোগ সুবিধা দেখে নির্বাচনের তারিখ নির্ধারণ ঠিক হবে না। নির্বাচনে পর্যবেক্ষক আসা নিয়ে তারিখ পেছানোর ঐক্যফ্রন্টের যে দাবি, তা যৌক্তিক নয়। আমাদের পরিষ্কার দাবি হচ্ছে, নির্বাচন আর পেছানো যাবে না। একঘণ্টার জন্যও নয়, একদিনের জন্যও নয়।

বিএনপির উদ্দেশ্যে এইচ টি ইমাম বলেন, তারা একদিকে সুষ্ঠু ভোট চাইবেন, আরেকদিকে সহিংসতা করবেন। এটা হতে পারে না। ডিসেম্বরের পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অসম্ভব।তিনি বলেন, যারা নির্বাচন পেছানোর দাবি করছেন, তাদের এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা? কেননা, তাদের আচরণ দেখে মনে হচ্ছে, নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছেন।

ঐক্যফ্রন্টের উদ্দেশ্যে তিনি বলেন, বুধবারও তারা নির্বাচন পেছানোর দাবি নিয়ে এসেছিল। কিন্তু নয়াপল্টনে যা ঘটেছে, তা সবাই দেখেছে। তারা একদিকে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশের কথা বলবে, অন্যদিকে আগুন সন্ত্রাস সৃষ্টি করবে, সেটি হতে পারে না। তাদের কর্মকান্ডে ১৪ জন পুলিশ আহত হয়েছেন। বেশ কয়েকটি সরকারি-বেসরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হয়েছে।

তিনি বলেন, আমরা এখানে সরকারের পক্ষ থেকে আসি নি। আওয়ামী লীগের পক্ষ থেকে এসেছি। জানুয়ারিতে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তখন কয়েক লাখ নতুন ভোটার হবে। কিন্তু সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, তারা ভোট দিতে পারবেন না। আর নতুন ভোটাররা মামলা করে দিলে নির্বাচন ভন্ডুল হতে পারে। এই দায়িত্ব কে নেবে?

এইচ টি ইমামের সঙ্গে প্রধানমন্ত্রী অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension