প্রধান খবরবাংলাদেশ

নির্বাচন কমিশনে বাতিল হওয়া প্রার্থীদের ভিড়

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা পেতে নির্বাচন কমিশনে ভিড় জমিয়েছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা।

আজ ৩ ডিসেম্বর সোমবার সকাল থেকে সংক্ষু্ব্ধরা নির্বাচন কমিশনে এসে ভিড় করছেন। কমিশনের অভ্যর্থনা কেন্দ্রে সংশ্লিষ্ট কার্যক্রম শুরু হওয়ার আগেই সেখানে বিপুল সংখ্যক প্রার্থী ও তাদের অনুসারীরা জড়ো হন। তারা সাদা কাগজে তথ্য-প্রমাণসহ ইসিতে অভিযোগ দায়ের করছেন। ইসি কর্মকর্তারা জানান, সংক্ষুব্ধরা সোমবার থেকে বুধবারের মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। আর প্রাপ্ত আবেদনের ওপর ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে ইসি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জন সংক্ষুব্ধ ব্যক্তি ইসিতে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন।

এদের মধ্যে রয়েছেন-  মেজর (অব.) মো. আখতারুজ্জামান (কিশোরগঞ্জ-২), গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার  (কুড়িগ্রাম-৪), গোলাম মাওলা রনি (পটুয়াখালী- ৩) ,  নবাব মোহাম্মদ শামছুল হুদা (চাঁপাইনবাবগঞ্জ-১),  খোরশেদ মিলটন (বগুড়া-৭),  আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (খাগড়াছড়ি),  আব্দুল ওয়াহাব (ঝিনাইদাহ-১),  তমিজউদ্দিন (ঢাকা-২০),  মোহাম্মদ আফসার আলী (সাতক্ষীরা-২),   মো. তৈয়ব আলী (চাঁপাইনবাবগঞ্জ-২),  মো. আব্দুল খালেক (মাদারীপুর-৩),  মোকাররম হোসেন (দিনাজপুর-২), অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আব্দুল মজিদ (ঝিনাইদাহ-২),  খন্দকার আবু আশফাক (ঢাকা-১),  সৈয়দ জাহাঙ্গীর আলম (দিনাজপুর-৩),  ফরিদুল কবির তালুকদার (জামালপুর-৪),  মো. শাহাজাহান (পটুয়াখালী-৩),  মো. সুমন সন্যামত (পটুয়াখালী-১),  পারভেজ হোসেন (দিনাজপুর-১),  জহিরুল ইসলাম মিন্টু (মাদারীপুর-১), কাইয়ুম চৌধুরী (সিলেট-৩),  এসএম খলিলুর রহমান (ঠাকুগাঁও-৩) ও   মো. ফজলুর রহমান (জয়পুরট-১)।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension