আঞ্চলিক

আজ কোটালীপাড়া মুক্ত দিবস

রূপসী বাংলা কোটালীপাড়া প্রতিনিধি:  গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলার টুপরিয়া গ্রামে নির্মিত হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান।

এ ছাড়া আলোচনা সভায় সাবেক কমান্ডার সামচুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক ডেপুটি কমান্ডার মুজিবুল হক, মুক্তিযোদ্ধা সহাদেব বৈদ্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, বুলবুল হাজরা, ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে হেমায়েত বাহিনীর প্রধান বীর বিক্রম হেমায়েত উদ্দিনসহ ৭১ এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য: ১৯৭১ সালের ৩ ডিসেম্বর কোটালীপাড়া হানাদার মুক্ত হয়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension