আন্তর্জাতিকপ্রধান খবর

নিহতদের স্মরণে হিজাব পরবেন নিউজিল্যান্ডের নারীরা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনার এক সপ্তাহ পূর্ণ হচ্ছে আগামী শুক্রবার। এ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সে দেশে এক অভিনব প্রতিবাদের আয়োজন করার ঘোষণা এসেছে। ওইদিন হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নারীরা।

শুক্রবারের ওই কর্মসূচির নাম দেয়া হয়েছে, ‘সম্প্রীতির জন্য হিজাব’

আয়োজকরা জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের মানুষ এই ঘটনায় শোকাহত। শুক্রবার ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ৫০ জন মা, বাবা, সন্তান, সহকর্মী ও বন্ধুদের প্রতি আমরা ভালোবাসা ও সহমর্মিতা জানাতে চাই। মুসলিম কমিউনিটি যে অসহনীয় অবস্থার স্বীকার হয়েছে, এ কঠিন দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই।’

দীর্ঘদিন ধরে মুসলিমদের সঙ্গে কাজ করা থায়া আশমান নামের এক নারী অভিনব এ আয়োজনের উদোক্তা। দীর্ঘদিন ধরে তিনি মুসলিমদের সঙ্গে কাজ করছেন। আফগানিস্তানে স্বেচ্ছাসেবী ডাক্তার হিসেবে কাজ শুরুর পর তিনি মুসলিমদের সান্নিধ্যে আসেন। মুসলিম হওয়ার ক্ষেত্রে ইসলাম ধর্মের উদারতা তাকে উৎসাহিত করেছে।

আশমান বলেন, আমি এক আতংকিত নারীর কথা শুনেছি যিনি হিজাব পরে বের হতে ভয় পাচ্ছেন। কারণ হিজাব পরার কারণে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। আমি বলতে চাই, ‘আমরা আপনার সঙ্গে আছি, আমরা চাই আপনি ঘরের মতো রাস্তাতেও যেন নিরাপদবোধ করেন, আমরা আপনাকে ভালোবাসি, সমর্থন ও শ্রদ্ধা করি’।

আশমান আগামী শুক্রবার নিউজিল্যান্ডবাসীকে হিজাব পরার আহ্বান জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension