আন্তর্জাতিকপ্রধান খবর

নেদারল্যান্ডসে ট্রামে বন্দুক হামলা, নিহত ১

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত একজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে শহরের অক্টোবর ২১ স্কয়ারের কাছে এ হামলা হয়। হামলার পেছনে সন্ত্রাসী উদ্দেশ্য থাকতে পারে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনার সম্ভাব্য সন্ত্রাসীর উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে পুলিশ।

একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বের না হওয়ার জন্যও পরামর্শ দেয়া হয়েছে। এদিকে হামলার পর বন্দুকধারী গাড়িতে করে পালিয়ে গেছে। তাকে ধরার অভিযানে নেমেছে পুলিশ।

হামলার পর সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সঙ্কটকালীন জরুরি বৈঠকে বসছেন। ডাচ রেডিও বলছে, হেগে অবস্থিত সরকারের বিভিন্ন দফতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, তিনি হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।

রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে জানায়, অক্টোবর ২১ স্কয়ারের পাশের জংশনে ট্রামে এ হামলার ঘটনার পরপরই ঘটনাস্থলে দেশটির জরুরি সার্ভিস ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, হামলার স্থানে তিনটি হেলিকপ্টার মোতায়েন করেছে নেদারল্যান্ডস সরকার। পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানশ্যাগে বলেছেন, একটি ট্রামে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে। হামলাকারী গাড়িতে পালিয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনী ইউট্রেখট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারকে আহতদের জরুরি সেবা দেয়ার নির্দেশ দিয়েছে। এক প্রত্যক্ষদর্শী দেশটির স্থানীয় নিউজ আউটলেট এনইউ.এনএলকে বলেন, ‘একজন বন্দুকধারী আচমকা এলোপাতাড়ি গুলি শুরু করে।’

তবে এডি.এনএল নামের দেশটির আরকেটি সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে, চারজন বন্দুকধারী ট্রাম স্টেশনের পাশে এক নারীর ওপর অতর্কিতে বন্দুক হামলা শুরু করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension