
ন্যাটো সম্মেলনে সুইডেন নিয়ে বাইডেনের ‘ভুল’
সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্টের খেতাব রয়েছে জো বাইডেনের ঝুলিতে। ৭৯ বছর বয়সী মার্কিন মসনদ দিব্যি সামলাচ্ছেন এই দুঁদে রাজনীতিবিদ। তবে বয়সের কারণেই হোক আর বেখেয়ালেই হোক বিব্রতকর ঘটনার মুখোমুখি নানাবছর দেড়েকের শাসনকালে প্রায়ই হয়েছেন তিনি।
সম্প্রতি ন্যাটো সম্মেলনেও ঘটালেন এক কেলেঙ্কারি। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে তোলপাড় চলছে। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সুইডেনের বদলে ভুলে সুইটজারল্যান্ড বলে ফেলেন বাইডেন। খবর এএফপির।
অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা শুধরে নেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে শুধু বয়স হওয়ার জন্য নয়, অভিজ্ঞ এই রাজনীতিবিদ নিজের অর্ধ শতাব্দীর রাজনৈতিক ক্যারিয়ারে ‘মুখ ফসকে’ কথা বলার জন্য পরিচিত।
যদিও এবার ক্ষমতাগ্রহণের পর শুধু মুখ ফসকে কথা নয়, অন্য কারণেও সব সময় লাইম লাইটে থাকা বাইডেন নজর কেড়েছেন।
কয়েকদিন আগেই সাইকেল থেকে পড়ে গিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। আর আগে এক সংবাদ সম্মেলনে থুতনিতে ডিমের কুসুম লাগিয়েই হাজির হন বাইডেন।



