যুক্তরাষ্ট্র

মার্কিন সুপ্রিমকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি শপথ নিলেন

দীর্ঘ ২৩৩ বছরের ইতিহাস ভেঙে মার্কিন সুপ্রিমকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ নিলেন কেতানিজ ব্রাউন জ্যাকসন।

বৃহস্পতিবার শপথ নেন তিনি। ২৩৩ বছর পর এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন।

৫১ বছর বয়সী জ্যাকসন এমন সময় সুপ্রিমকোর্টে যোগ দিলেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের বিরুদ্ধে আদালতের রায়ের ক্ষেত্রে তাদের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। মার্কিনসুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলরা এগিয়ে আছেন।

রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension