
প্রধান খবরবাংলাদেশরাজনীতি
পছন্দের চিকিৎসকের চিকিৎসা পাবেন খালেদা জিয়া
রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ চিকিৎসার জন্য পছন্দের হাসপাতাল পাননি বেগম খালেদা জিয়া। এই অবস্থায় হাইকোর্ট অতিদ্রুত বিএনপি চেয়ারপার্সনকে বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) তে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে তার সুচিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছ।
এই অবস্থায় প্রশ্ন উঠেছে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যে পাঁচ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হবে, সেখানে তার পছন্দের চিকিৎসক থাকবেন কি না।
মেডিক্যাল বোর্ড গঠন সম্পর্কে আদালত যে নির্দেশনায় বলা হয়েছে, সরকার পূর্বে যে মেডিক্যাল বোর্ড গঠন করেছিল সেখান থেকে সরকারপন্থী সংগঠনের তিন চিকিৎসককে বাদ দিয়ে নিরপেক্ষ চিকিৎসক নেয়ার কথা বলা হয়েছে।



