আন্তর্জাতিকপ্রধান খবর

আমেরিকার চাপের মুখে প্রতিরক্ষা নিয়ে চুক্তি করতে ভারতে আসছেন পুতিন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ভারতের মাটিতে পা রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ বার্ষিক ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্টের দিল্লি সফর। পুতিনের এই সফরের গতিবিধির উপর শুরু থেকেই কড়া নজরে রেখেছে আমেরিকা৷ কারণ রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা মোটেই ভালো চোখে দেখছে না আমেরিকা৷ বুধবার নাম না করে নয়াদিল্লিকে সতর্ক করে ওয়াশিংটন৷ প্রচ্ছন্ন হুঁশিয়ারির সঙ্গে জানায়, রাশিয়ার সঙ্গে কোনও ধরনের চুক্তি করলে তা ভারত-মার্কিন সম্পর্কের জন্য মোটেই ভালো হবে না৷

গত মাসেই চিন যুদ্ধবিমান ও মিসাইল কেনে রাশিয়ার কাছ থেকে৷ তারপরই চিনের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা৷ চিনের ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও তার কর্ণধার লিং সাংফুর উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এদের সঙ্গে কোনও বাণিজ্য না করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এদিকে চিনের পথেই হেঁটে ভারতও রাশিয়ার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে৷ এই চুক্তির ফলে রাশিয়ার কাছ থেকে একাধিক উন্নতমানের আধুনিক যুদ্ধাস্ত্র পাবে ভারত৷ যার মধ্যে রয়েছে রুশ এস-৪০০ ট্রিয়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম, চারটি প্রজেক্ট ১১৩৫৬ ফ্রিগেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার এবং ২০০টি কেএ-২২৬টি (T) হেলিকপ্টার।

ফলে চিনের মতো ভারতের উপর নেমে আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞার খাড়া৷ তবুও আমেরিকার প্রবল চাপের মুখে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷ কারণ এই প্রতিরক্ষা চুক্তির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আগামী লোকসভা নির্বাচনে৷ এমনিতে রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে বিরোধীদের বিশেষ করে কংগ্রেসের কম বিরোধিতা হজম করতে হয়নি কেন্দ্রীয় সরকারকে৷ রাফায়েলের পাল্টা জবাব দিতে রাশিয়ার সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিকে হাতিয়ার করতে চায় বিজেপি৷

শুক্রবার দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্পন্ন হবে এই চুক্তি৷ যে অস্ত্রের ডালি নিয়ে পুতিন ভারতে আসছেন তার মধ্যে এস-৪০০ নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে ভারত৷ রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই এয়ার মিশাইল খুবই অত্যাধুনিক৷ এর আগে চিন রাশিয়ার কাছ থেকে এই এয়ার মিশাইল কিনেছে৷ প্রতিরক্ষা ছাড়াও স্পেস মিশনে ভারতকে সাহায্য করার জন্য আগ্রহ প্রকাশ করেছে৷ সূত্রের খবর, ২০২২ সালে চন্দ্র অভিযানে মহাকাশচারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব নয়াদিল্লিকে দিয়েছে মস্কো৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension