
পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মতবিনিময় সভা
পটুয়াখালী প্রতিনিধি:‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় সিভিল সার্জন অফিসের হলরুমে আস্থা প্রকল্প, সুশীলন এর আয়োজনে নেদারল্যান্ড অ্যাম্বেসির অর্থায়নে, ইউএনএফপিএ আইন ও সালিশ কেন্দ্র এর সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে এ সভায় সভাপতির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম শিপন।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) মাহাফুজুর রহমান,পরিবার পরিকল্পনা বিভাগ এর উপ-পরিচালক ডাঃ মু. জসিম উদ্দিন মুকুল, ইউএনএফপিএ‘র ফিল্ড ম্যানেজার মো. কামরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সদর উপজেলা যুর উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন শামীম খান, সমাজ সেবক অ্যাড. সিজাম উদ্দিন, এসডিএর নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন, ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর নেফাজ উদ্দিন, ব্লাস্ট্রের কো-অর্ডিনেটর অ্যাড. আবু বকর সিদ্দিক, আভাস-এর লোকাল কো-অর্ডিনেটর খাদিজা বেগম, গ্রোথহেলথ শক্তি নারী সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।
আস্থা প্রকল্প, সুশীলনের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনে পাওয়ার পয়েন্টে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন আস্থা প্রকল্প প্রজেক্ট কনসালটেন্ট মাসুমা বিল্লাহ এবং টীম লিডার শাহানুর আক্তার চৌধুরী।
বক্তারা রাখেন, নারী নির্যাতন, যৌন সহিংসতার শিকার হলে সকল ধরনের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এসডিজি-১৬ এর সাথে সামঞ্জস্যতা রেখে সকল প্রতিষ্ঠান,বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও বিচার বিভাগকে নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা প্রতিরোধ,বাল্য বিবাহ বন্ধ ও নারী উন্নয়ণ বিষয়ে জাতীয় নীতিমালার সঠিক প্রয়োগ ও মূল্যায়ন আরও নজর দিতে হবে।
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলা পর্যায়ে মতবিনিময় সভায় চিকিৎসক, পুলিশ প্রশাসন,আইনজীবী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাংবাদিক, এনজিও প্রতিনিধি,স্বাস্থ্যকর্মী, আস্থা প্রকল্প, সুশীলনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



