আঞ্চলিক

পটুয়াখালীতে ট্রলারে নববধূকে ‘দলবেঁধে ধর্ষণ’, দেবরসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালীতে এক নববধূকে ট্রলারে তুলে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তার দেবরসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে রাঙ্গাবালী উপজেলায় এই ঘটনা ঘটে; গলাচিপার চর কাজল গ্রাম থেকে ওইদিন ভোর রাতে দুই জনকে এবং পরদিন সকালে একজনকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে গৃহবধূর চাচাত দেবর সোলেমানকে প্রধান আসামি করে সাত জনের নামে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তাররা হলেন সোলেমান ব্যাপারী (২২), বাপ্পি প্যাদা (২৪) ও আরিফ খান (২৩)।

পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান।

মামলার বরাত দিয়ে ওসি জগলুল হাসান জানান, গলাচিপা উপজেলার চর বিশ্বাস গ্রামের রিয়াজ ব্যাপারীর বিয়ে হয় তিন মাস আগে।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রিয়াজের স্ত্রী ওই গৃহবধূ শ্বশুরবাড়ি গলাচিপার চরবিশ্বাস গ্রাম থেকে চাচাত দেবর সোলেমান ব্যাপারীর সঙ্গে বাবার বাড়ি রাঙ্গাবালীর চর বেষ্টিন গ্রামের উদ্দেশে রওয়ানা দেন।

‘পথে চর আগস্তি খেয়াঘাট এলাকায় এসে সোলেমান ভাবিকে লাইনের ট্রলারে না উঠিয়ে আরিফ খান নামের এক যুবকের ট্রলারে উঠিয়ে চর বেষ্টিনের উদ্যেশে রওনা হন।’

ওসি আরও বলেন, দুপুর ১টার দিকে সাপের খাল এলাকায় পৌঁছলে ট্রলারের মধ্যে ওই গৃহবধূকে সাত যুবক ধর্ষণ করে।

পরে তাকে ট্রলার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

‘পূর্বপরিকল্পিতভাবে সোলেমান এ গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে,’ বলেন ওসি জগলুল।

বিডিনিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension