বাংলাদেশ

পদ্মা সেতুর নাট-বল্টু খুলল যুবক, ভিডিও ভাইরাল

যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনই সেতুতে চলছে নিয়ম ভাঙার হিড়িক। গাড়ি থামিয়ে কেউ তুলছেন ছবি আবার কেউ সেতুর ওপর দাঁড়িয়ে করছেন টিকটক ভিডিও। তেমনই এক টিকটকার পদ্মা সেতুর নাট-বল্টু খুলছেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের সেতুর রেলিংয়ের নাট খোলার ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনাও হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁহাতের ওপর রাখেন।

নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন, ‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এ সময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। আজ রোববার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়। পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছ্বসিত সারা দেশের মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension