প্রধান খবরভারত

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নাম নিতেও দু’বার ভাবছেন রামদেব

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: গত লোকসভা নির্বাচনেও তিনি ছিলেন বিজেপি ঘনিষ্ঠ। মাঝের চার বছরে জল গড়িয়েছে অনেক। রাহুল গান্ধীর প্রশংসাও শোনা গয়েছে যোগ গুরুর মুখে। আর পরবর্তী লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে তিনি আরও খানিকটা বে-সুরো। মোদীকে পরবর্তী প্রধানমন্ত্রী বলতেও বাধো বাধো ঠেকছে তাঁর।

মাদুরাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বুধবার। সেখানেই সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে যোগ গুরু বলেন, ‘এখন রাজনৈতিক পরিস্থিতি এমনই যে কে জিতবে তা বলা কঠিন। তবে এটুকু বলা যায় যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।’ দু’সপ্তাহ আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ছত্তিশগড় মধ্যপ্রদেশ দেবং রাজস্থানে জিতেছ কংগ্রেস। তিন রাজ্যই বিজেপির হাত ছাড়া হয়েছে। অন্যদিকে, তেলেঙ্গানায় জিতেছে টিআরএস আর মিজোরামে সরকার গড়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট।

অন্যদিকে রামদেব স্পষ্টট বলেছেন আগামী লোকসভা নির্বাচনে কোনও দল বা কোনও বিশেষ ব্যক্তিকে তিনি সমর্থন করবেন না। তাঁর কথায় ‘রাজনীতির প্রতি আমার আগ্রহ নেই। আমাদের কোনও রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশও নেই। যোগ এবং বেদের সাহায্যে আধ্যাত্মিক দেশ গড়ার কাজ করছি আমরা।’

এদিকে, বিহারের শরিকদের পর এবার সরব হল উত্তরপ্রদেশে বিজেপির শরিক ‘আপনা দল।’ বিজেপির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলল তারাও। সমস্যা সমাধান না হওয়া অবধি তারা পার্লামেন্টের কোনও অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি বিজেপির সঙ্গ ত্যাগ করবে বলেও হুমকি দিয়েছে। আর তাতে উত্তরপ্রদেশে বিজেপি ধাক্কা খাবে বলেই দাবি আপনা দলের নেতাদের।

কয়েকদিন আগেই মন্ত্রীপদে ইস্তফা দিয়েছেন আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহা। এনডিএ-ও ছেড়েছেন একইসঙ্গে। এরপরেই বিহারের আর এক শরিক দল ‘লোক জনশক্তি পার্টি’র তরফেও হুমকি দেওয়া হয় জোট ছাড়ার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension