আন্তর্জাতিকপ্রধান খবর

পাকিস্তান,আফগানিস্তান ও ভারতে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত, নিহত ২

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাকিস্তানে অন্তত দুজন নিহত ও কয়েক শ মানুষ আহত হয়েছেন। খবর আল–জাজিরা।

মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। এরপর ৩ দশমিক ৭ মাত্রার একটি পরাঘাতেরও ঘটনা ঘটে।

ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীর থেকেও এ কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও লাহোরেও এ কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, হিন্দুকুশ অঞ্চলে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রার কিছু বেশি। আর পরাঘাতের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ভূমিকম্পে ঘরের দেয়াল ধসে ১০ বছর বয়সী এক মেয়ে ও ২৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আফগানিস্তান ও ভারত থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খাইবার পাখতুনখাওয়ার উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফাইজি বলেন, সেখানকার সোয়াত জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে ২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অনেক মানুষ আহত হয়েছেন।

সোয়াত উপত্যকার হাসপাতালগুলোতে অন্তত ২৫০ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জন সামান্য আহত হয়েছে। আর দুই শতাধিক মানুষ অজ্ঞান হয়েছিলেন। এই প্রদেশের অন্যান্য এলাকায় ৫২ ব্যক্তি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ভূমিকম্প পরবর্তী কার্যক্রমের জন্য সতর্ক থাকতে বলেছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension