আন্তর্জাতিক

পাকিস্তানকে আরো ঋণ অনুমোদন করল চীন

অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত পাকিস্তানের জন্য নতুন করে ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি)।

শনিবার (৪ মার্চ) এ অনুমোদন দিয়েছে তারা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, তাদের এ ঋণ পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করবে। খবর রয়টার্সের।

তিনি আরো বলেন, তিন কিস্তিতে এ ঋণ ঢুকবে, তার মধ্যে প্রথম কিস্তির ৫০ কোটি ডলার এরই মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক পেয়েও গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension