আন্তর্জাতিক

পাকিস্তানে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে পার্টির ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজসহ কয়েক জন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে দেশটির পুলিশ।

সেনাবাহিনী নিয়ে মন্তব্য করায় সোমবার লাহোরের শাহদারা থানায় পিএমএল-এন দলের ৪৪ নেতার বিরুদ্ধে এ মামলা করা হয়। এ মামলায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পাকিস্তানব্যাপী বিক্ষোভ শুরুর কয়েক দিন আগে এ মামলা দায়ের হলো।

মামলায় নওয়াজ ও মরিয়ম নওয়াজ ছাড়াও পার্টির জ্যেষ্ঠ নেতা আয়াজ সাদিক, শহিদ খাকন আব্বাসী, পারভেজ রশিদ, খাজা আসিফ, রানা সানাউল্লাহ, ইকবাল জাগরাকেও এ মামলার আসামি করা হয়েছে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফ একজন দণ্ডিত; আর একজন দণ্ডিত অপরাধীর এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

মামলার পর পাঞ্জাবের তথ্যমন্ত্রী ফায়াজুল হাসান চৌহান, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাইকে গ্রেফতার করা হবে।

পাঞ্জাব পুলিশ বলেছে, আসামিদের গ্রেফতারে পুলিশ বিশেষ টিম গঠন করা হয়েছে।❐

পাক ট্রিবিউন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension